ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা শুরু, শিক্ষার্থীদের তীব্র আন্দোলন"
🖋 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পরিষদ’ এ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের জন্য কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। তারা আরো বলেন, "আমরা আর কোনো কালক্ষেপণ চাই না। বিশ্ববিদ্যালয় যে মডেলেই হোক, অংশীজনদের মতামতের আলোকে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ দিতে হবে।"
আন্দোলনের দায়িত্বশীল নাঈম হাওলাদার বলেন, "অধ্যাদেশ জারির চূড়ান্ত দিনক্ষণ না জানানো হলে বর্তমান শিক্ষার্থীরা অধ্যাদেশ নিয়েই পড়ার টেবিলে ফিরবে।"
শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাদেশ জারির বিষয়ে কোনো অস্পষ্ট প্রতিশ্রুতি নয়, বরং সরকারের কাছ থেকে সুস্পষ্ট সময়সূচি বা রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম হিসেবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নির্ধারণ করে। এই সাতটি কলেজ হল: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
📝 সূত্রসমূহ:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ বাস্তবায়নে শিক্ষার্থীদের আন্দোলন
শিক্ষার্থীদের পদযাত্রা কর্মসূচি: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |